1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ সুপার গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধীর ভ্যান চুরি পাশে দাঁড়ালেন ইউএনও  

  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ Time View

টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধীর ভ্যান চুরি পাশে দাঁড়ালেন ইউএনও  

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী মাসুম শেখ জীবিকার একমাত্র অবলম্বন অটোভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। তবে পাশে দাঁড়িয়েছেন টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। ইউএনওর উদ্যোগেই মাসুম আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মাসুম শেখ (৩০) পিতৃহীন। মা আবেজান বেগমকে নিয়ে ছিল তার ছোট সংসার। এনজিও থেকে ঋণ নিয়ে চার বছর আগে একটি অটোভ্যান কেনেন মাসুম। সেই ভ্যান চালিয়েই সংসার চালাতেন তিনি।
কিন্তু গত ৩১ জুলাই রাতে তার বাড়ি থেকে চুরি হয়ে যায় সেই ভ্যানটি। ভ্যান চুরি হওয়ার পর সাহায্যের আশায় অনেকের দ্বারে ঘুরেও কোনো সাড়া পাননি তিনি।
পরবর্তীতে কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পারেন ইউএনও ফারজানা আক্তার। তখনই তিনি সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে মাসুমের জন্য ভ্যান কেনার অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মাসুমের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও ফারজানা আক্তার। সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা মাসুম এবং তার পরিবার।
মাসুমের মা আবেজান বেগম বলেন, “ভ্যানটি হারিয়ে মাসুমের সবকিছু শেষ হয়ে গিয়েছিল। অনেকের কাছে গিয়েও কেউ সাহায্য করেনি। ইউএনও ম্যাডাম পাশে দাঁড়িয়েছেন বলেই এখন আবার নতুন ভ্যান কেনার আশা পেয়েছি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “বিষয়টি জানার পরই আমরা মাসুমের জন্য যতটুকু পারি তা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho