1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে উজানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৯২ Time View

মুকসুদপুরে উজানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

আশিকুর রহমান মুন্সি ঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকেলবাড়ি বিপিবি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মিসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ সোহরাব হোসেন, সহ সভাপতি ফরিদ আহম্মেদ, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তুহিন মিনা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, মো. শিপন মোল্লা, মো. সাখাওয়াত হোসেন, সাহিদুল ইসলাম মঞ্জু ও ডালিম সরদার।

কর্মিসভার উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাঈম শেখ এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহমেদ মিজু।

বক্তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho