1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

গাজীপুরের সাংবাদিক তুহিনের প্রকাশ্য ও আড়ালের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

গাজীপুরের সাংবাদিক তুহিনের প্রকাশ্য ও আড়ালের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ ।

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা ও গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।। আজ শনিবার (১০ আগস্ট) বেলা১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে গোপালগঞ্জ জেলার সকল সংগঠন ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে এই মানব বন্ধনের আয়োজন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা, গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনসহ সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিক বৃদ্ধ।
এ সময় বক্তব্য কালে গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে যে সকল সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলানোর দাবি জানান। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের পেছনের গডফাদারদের শনাক্ত করে আইনের কাঠগড়ায় এনে বিচারের মুখোমুখি করা হোক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, দৈনিক ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক ও দৈনিক ভোরের বানীর চীফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, হামলা, মামলা দিন দিন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার ৭ আগস্ট রাত আনুমানিক ৮ টার সময় পেশাগত দায়িত্ব পালন করে গাজীপুরে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সেই সাথে কুপিয়ে গুরুতর আহত করেন সাংবাদিক আনোয়ার হোসেনকে। সত্য প্রকাশে যে দেশে হত্যা হয়, সে দেশের আইন-শৃংখলা সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে আমরা মনে করি। তিনি তুহিনের হত্যাকারীদের মুখোশ খোলা সহ খুনিদের দ্রুত ফাঁসীর দাবি জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন, দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো. মোস্তফা জামান, আর টিভির- আব্দুল্লাহ আল মামুন, ৭১- টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, চ্যানেল এস -এর প্রতিনিধি কাজী মাহামুদ ও দৈনিক প্রতিদিনের কাগজের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সোহাগ সেন।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি হেমন্ত বিশ্বাস, বিএমইউজে গোপালগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক হাজী কাবুল, সদস্য সচিব ও ক্রাইম নিউজ এর স্টাফ রিপোর্টার সোহাগ সিকদার, ক্রীড়া সম্পাদক, ক্রাইম নিউজের জেলা প্রতিনিধি এমডি নাঈম, সদস্য সচিব দৈনিক দূরবীনের জেলা প্রতিনিধি সাকিব আল ফেরদৌস, দৈনিক পাঞ্জেরী পত্রিকার জেলা প্রতিনিধি মামুন রানা, সহ সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সদস্য সচিব ও ক্রাইম নিউজের সদর উপজেলা প্রতিনিধি বরকত মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি জসিম মুন্সী, সদস্য সচিব ও মানবাধিকার পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রাজু, সদস্য সচিব ও আইবার্তার জেলা প্রতিনিধি মোঃ শাহাবুদ্দিন সুজা, মানিক শিকদার দৈনিক দেশের কন্ঠ, রিকি আবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho