1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২২৬ Time View

খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ
– বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

আশিকুর রহমান মুন্সি ঃ

খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো। কিন্তু তার দোষরেরা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে দেশবিরোধী ষড়যন্ত্র– চক্রান্ত করে যাচ্ছে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ধাবিত করতে চায়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় এবং গণতন্ত্রকামী সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা সকল অপশক্তিকে পরাজিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে শক্তিশালী গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো।

বুধবার (১৩ আগস্ট) মুকসুদপুরের জলিরপাড় বঙ্গরত্ন মহাবিদ্যালয় মিলনায়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম
এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, মনিরুজ্জামান স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি মুন্নু মুন্সি, আব্দুল আউয়াল ফকির, মাহবুবুল আলম হিরু, চিন্তাহরন মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, ননী গোপাল মন্ডল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারন সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে তিনি মুকসুদপুরের বরইতলা, টেকেরহাট, জলিরপাড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গনসংযোগে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho