1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে দাখিল পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬১ Time View

গোপালগঞ্জে দাখিল পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ ছালেহিয়া কামিল (এস. কে. আলীয়া মাদ্রাসা) মাদ্রাসার দাখিল পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি চলতি বছর দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন।

এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ – এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর আলফা ফার্নিচারের কর্ণধার ও বিশিষ্ট শিল্পপতি মোঃ মিজানুর রহমান, এস কে আলীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস কে আলীয়া মাদ্রাসার প্রভাষক আবু হানিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho