1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৯৬ Time View

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করেন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র বিশ্বাস, মধুসুধন বিশ্বাস (মন্টু), প্রভাত চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র বাগচী, নরেন্দ্র নাথ বাড়ৈ, মোজাসের হোসেন ঠাকুর, শেখ আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ দাড়িয়া সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে তিনি নিজ বাড়ীতে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র বিশ্বাস কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভূতের বাড়ী গ্রামের প্রয়াত প্রিয় লাল বিশ্বাস ও মহারানী বিশ্বাসের ছেলে।
১৯৫৩ সালের ১০ জুলাই তিনি জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে তিনি এদেশের মানুষকে শত্রুর হাত থেকে ও পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেছেন। তার এই ত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho