1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা 

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৬৮ Time View

কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

আমার দেশ পত্রিকার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে যুবদল ও ছাাত্রদল নেতৃবৃন্দ। 

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন তিনি। 

আহত সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি পেশাগত কাজে উপজেলা চত্ত্বরে যান। শিল্পকলার সামনে গেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা, যুবদল কর্মী বায়জিদ হাওলাদারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। 

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছিলেন। 

প্রতক্ষদর্শীসূত্রে জানাগেছে, কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ কয়েকজন এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় কোটালীপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক আবুল বাশার দাড়িয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho