1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৮ Time View

আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন
– বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

,মোঃ মঈনুল ইসলাম শুভঃ

আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন।
জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো। কিন্তু তার দোষরেরা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে দেশবিরোধী ষড়যন্ত্র – চক্রান্ত করে যাচ্ছে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ধাবিত করতে চায়, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় গনতন্ত্রকামী সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা সকল অপশক্তিকে পরাজিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে শক্তিশালী গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো।

রবিবার (১৭ আগস্ট) রাতে গোপীনাথপুর তেরাইসার মোড়ে মুকসুদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মোঃ সেলিম, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, যুবদলের কেন্দীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মিন্টু।

উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপিতে সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু
এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বিপ্লবের সঞ্চালনায়
অন্যানের মধ্য বক্তৃতা করেন বিএনপি নেতা ছিরু মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মো: সাবু শেখ, যুবদল নেতা সৈয়দ লুৎফর রহমান তুষার, মুকসুদপুর পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: সেন্টু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সহ সভাপতি অন্তর শিকদারসহ অনেকে।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, আব্দুল আউয়াল ফকির, সফিকুল ইসলাম, মর্তুজা মৃধা, ফরিদ মাস্টার
কোষাধ্যক্ষ আশরাফুল আলম পলু,
সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান
মহিলা সম্পাদক লাবনী আক্তার, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সহসভাপতি সিনিয়র শামচু মিয়া, রুস্তম মোল্যা, মো: ওলিয়ার মুন্সি, টুকু মেম্বর, বলরাম সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও ইকরাম হোসেন,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, হানিফ মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, নাঈম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মাহমুদ খান রাজু, সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের মেহেদী মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মুকসুদপুরে বিএনপির রাজনীতিতে যেন নতুন উদ্দীপনা বইছে। গোপীনাথপুর তেরাইসার মোড়ে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ছিল কর্মী-সমর্থকদের মিলনমেলা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho