1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০৪ Time View

মাদারীপুরে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মাদারীপুর:
‘ঢাকা ইসলামি চক্ষু হাসপাতাল’ এর মাদারীপুর শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুর জেলা শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেটের তৃতীয় তলায় এ হাসপাতালটি উদ্বোধন করা হয়। এতে রাজনৈতিক, প্রশাসনিক ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদারীপুরে ভাল কোন চিকিৎসা প্রতিষ্ঠান নাই। ইসলামি চক্ষু হাসপাতাল স্বল্প খরচে ভাল চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসায় সাধুবাদ জানাই। বিশেষ করে এখানে নিম্ন আয়ের মানুষ ভাল চিকিৎসা সেবা পাবে বলে আসা করছি। কারণ অনেক মানুষ আছে যারা টাকার অভাবে দূরে বা বাইরে কোথাও চিকিৎসা করাতে যেতে পারেন না। এজন্য এখানে একটা ভাল চিকিৎসা প্রতিষ্ঠানের দরকার ছিল। তবে হাসপাতাল একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হলেও সেটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান। তাই ইসলামি নাম থাকায় একটা ধর্মীয় বিষয় চলে আসে। এজন্য সকল ধর্মের মানুষ এখানে সঠিক সেবাটা যেন পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাস মালিক সমিতি সদস্য জলিল তালুকদার। এছাড়াও ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান সহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho