1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ                    – ভিপি নুরুল হক নুর 

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৩৩ Time View

ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ
                   – ভিপি নুরুল হক নুর 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ। আমাদের বাঙ্গালীর মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, সাংবাদিক ও বাম পন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবীদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী গুনী ব্যক্তি এই মধুমতীর তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্ম গ্রহণ করেছে। সুতরাং গোপালগঞ্জের সব মানুষ খারাপ না। তাই প্রশাসনের ভাইদের বলবো সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোন জুলুম তাদের সাথে করবেন না।

তিনি আরো বলেন, আপানারা দেখেছেন আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত সহস্র কোটি টাকার মালিক থাকলাম। আমরা সেটার সাথে আপোষ করি নাই। আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি। আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে, তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি, দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে হবে। এই ভাবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (২২ আগষ্ট) সকালে গোপালগঞ্জ জেলা গন অধিকার পরিষদের আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ আলি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho