1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই –এস এম জিলানী

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৫০ Time View

আমরা সবাই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই –এস এম জিলানী

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, একটি স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূখন্ড পেয়েছি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মং, চাকমা, পাহাড়ী-সমতুলীসহ অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করে। এ সকল মানুষদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করে ছিলেন, সেটি হলো-আমরা সকলেই বাংলাদেশী, এর বাহিরে আমাদের আর কোন পরিচয় নেই।
আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কখনো কাউকে সংখ্যালঘু হিসেবে গণ্য করিনা। আমার জীবনে আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আমি সেবার ব্রত নিয়ে, সেবার মনমানসিকতা নিয়ে সারাদেশে মানুষের কল্যানে কাজ করছি। আমি আপনাদের ছেলে, সুখে-দুখে সকল সময়ে আপনাদের পাশে থাকতে চাই।

শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রমে সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে এস এম জিলানী শ্রীশ্রী গঁণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন ও ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho