1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

কোটালীপাড়ায় এবার সাংবাদিক মিজানুর রহমান বুলুর ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

কোটালীপাড়ায় এবার সাংবাদিক মিজানুর রহমান বুলুর ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই “কালের কণ্ঠ‘‘ এর কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর ওপর বিএনপি নেতাসহ দুর্বত্তরা হামলা চালিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলুর কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের উপর উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই সাংবাদিক মিজানুর রহমান বুলুর উপর বিএনপি নেতাদের হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বিএনপি নেতাসহ চার জনের নামে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বুলু। আহত মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটের বড় ব্রিজ এলাকায় সাংবাদিক মিজানুর রহমান ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে দুর্বৃত্তরা।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ বাহাদ্দিন দাড়িয়া, চিতশী গ্রামের বারেক হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, মুনসুর হাওলাদারের ছেলে মুরগী বিক্রেতা মোঃ আজিজুল হক হাওলাদার এবং আঃ রশিদ হাওলাদারের ছেলে ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। এছাড়া তারা অকথ্য গালি-গালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ই আগস্ট সন্ধ্যায় সংবাদ প্রকাশের জের ধরে কোটালীপাড়া উপজেলার শিল্পকলা মাঠ চত্ত্বরে আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল-এর ওপর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালানোর অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho