1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১১ Time View

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল, মহাসড়ক অবরোধ

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাবাগান এলাকার দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি ঢাকা – খুলনা মহাসড়কের পুলিশ লাইনসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ১৫ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে।
এসময় তারা জাতীয় পার্টি নিষিদ্ধকরণ ও দায়ী সেনা কর্মকর্তার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আল আমিন সরদার ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।
বক্তারা বলেন, ভিপি নুরের ওপর হামলা মানে ২৪-এর গণঅভ্যুত্থানের ওপর হামলা, যুবসমাজের ওপর হামলা, ছাত্রসমাজের ওপর হামলা। তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি হামলার সঙ্গে জড়িতদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধ না করা হয়,  তাহলে সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেয়া   হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho