1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব টেকেরহাটে নববর্ষে ব্যবসায়ীদের মাঝে ফুল বিতরণ করল ইউসিবি ব্যাংক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে আনন্দ অনুষ্ঠান। আশিকুর রহমান মুন্সি ঃ কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন ভেজাল গুড় ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় হামের প্রকোপ বাড়ছে, ১০ দিনে হাসপাতালে ২৩ রোগী ভর্তি

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সেলিমুজ্জামান সেলিমের

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সেলিমুজ্জামান সেলিমের

মুকসুদপুর (,গোপালগঞ্জ)প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনও দেশে ঘাপটি মেরে ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপশক্তিকে পরাজিত করব এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব।”

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুরের উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে
বিএনপির গৌরব ঐতিহ্য সাফল্যের ৪৭ বছরে মুকসুদপুর উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষে
মুকসুদপুর বিশ্বরোড কলেজ মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান।

ওই সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু, আব্দুল আউয়াল ফকির, মর্তুজা মৃধা, মহাসিন সরদার, মুন্নু বিশ্বাস, খান্দারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাহিদুল ইসলাম মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ খান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামচু মিয়া, যুগ্ম সম্পাদক লিটু শিকদার, মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইকরাম মিয়া, আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক আসাদ মিয়া, সহপ্রচার সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ,

উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুব দলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, হানিফ মুন্সি
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহবায়ক নাঈম শেখ, মোস্তফা গাজী, সাখাওয়াৎ হোসেন, শিপন মোল্লা, শ্রমিকদল নেতা রাকিবুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপু সহ অনেকে।

মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho