1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

কোটালীপাড়া থানা পুলিশ দীর্ঘ ৫০ বছর পর বেদখলে থাকা ৪ একর জমি বুঝে পেল

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২১ Time View

কোটালীপাড়া থানা পুলিশ দীর্ঘ ৫০ বছর পর বেদখলে থাকা ৪ একর জমি বুঝে পেল

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ৪ একর ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ। 

গত শনিবার (৩০ আগস্ট) থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ১৩টি পরিবার জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোটালীপাড়া থানা তাদের জমি বুঝে পায়। 

জানা গেছে, স্বাধীনতার পর থেকে কোটালীপাড়া থানা ভবনের পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে বসতবাড়ি গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। আশ্রয়কৃত পরিবারগুলো তখন থানার  বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দিনমজুরিতে কাজ করতেন। আশ্রয় নেওয়ার কয়েকবছর  পর থেকে তাদের আত্মীয় স্বজনেরাও থানার জমি দখল করে বসতবাড়ি গড় তোলে। বেশ কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু বিগত দিনে তারা জমি না ছাড়তে গড়িমসি করে। কিছুদিন আগে কোটালীপাড়া থানা পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা গত শনিবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার কোটালীপাড়া থানা পুলিশ তাদের বেদখল থাকা ৪ একর ৭ শতাংশ জমি বুঝে পায়। 

এবিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। এতে করে আমাদের থানার আরও ৪ একর জমি আমাদের কাছে ফিরে এলো। আমাদের ফোর্সের আবাসন সংকট রয়েছে। যার ফলে আমাদের পুলিশ সদস্যরা মানবেতর দিনপার করছে। জমি সংকট ও বেদখল থাকায় আমরা ভবন তৈরি করতে পারছি না। এখন জমি যেহেতু আমরা বুঝে পেয়েছি আমাদের সদস্যদের জন্য আবাসস্থল সহ প্রয়োজনীয় কাজে জমি ব্যবহার করতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho