1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

‎ফরিদগঞ্জ উপজেলায় গাউছিয়া কমিটি কর্তৃক ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে ‎

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৩ Time View

‎ফরিদগঞ্জ উপজেলায় গাউছিয়া কমিটি কর্তৃক ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে

মোঃ নাঈম হোসেন পলোয়ান,‎ফরিদগঞ্জ প্রতিনিধি:
‎ফরিদগঞ্জে ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫ইং) সকালে চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হক সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে জুলুস শুরু হয় এবং ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়। 

‎মিছিলে বিভিন্ন মাদ্রাসা, ইসলামি সংগঠন, স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার-পোস্টার, সবুজ পতাকা নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ তুলে ধরে শ্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুছে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। মুসলমানদের জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়নই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

‎অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho