1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন

কাশিয়ানী( গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেল অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়ান উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল কাশিয়ানী উপজেলা শাখা এ কর্মী সম্মেলনের আয়োজন করে।
আজ (৬সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মী সম্মেলন
অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সানজিদা আক্তার রাহেলার সভাপতিত্বে এবং কাশিয়ানী উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুলের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,। তিনি তার বক্তব্যে বলেন দেশের গনতন্ত্র রক্ষায় তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সেই সাথে সামাজিক অধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে। ফ্যাসিস্ট ও
খুনি সরকার দেশ থেকে পালিয়ে গেলে আর ফিরে আসে না। আগামিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে মাদক,ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এ সময় আর ও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রাফিকুজ্জামান,ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডঃ আবুল খায়ের, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি সফিকুল ইসলাম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার,
কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল,সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু বক্তব্য রাখেন।
এ সময় কাশিয়ানী উপজেলা মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho