1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

কোটালীপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরো (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ২ টার দিকে উপজেলার স্টার এক্সপ্রেসে প্রধান কাউন্টারের সামনে থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রতাল গ্রামের নাদের আলী মিয়ার ছেলে ।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরেই নিয়াজ মোর্শেদ হিরোকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
এই মামলায় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিয়াজ মোর্শেদ হিরোকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিয়াজ মোর্শেদ ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬১ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho