1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০১ Time View

গোপালগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৃত সুধীর ঘোষের ছেলে ব্যবসায়ী আনন্দ ঘোষ ও তাঁর তিন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের মধ্যে আগে থেকে  বিরোধ ছিল। বাড়ির ছাদ থেকে পানি পড়াকে কেন্দ্র করে এই বিরোধ তীব্র আকার ধারণ করে।

রোববার বৃষ্টির সময় রাতে আনন্দ ঘোষের সাথে তাঁর ভাইদের বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ, কালা, যুগল এবং তাঁদের ভাতিজা নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে আনন্দ ঘোষকে আঘাত করে জখম করে। এ সময় তাদের ঠেকাতে গিয়ে আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ আহত হন।
পরে আহত অবস্থায় আনন্দ ঘোষকে পরিবারের সদস্যরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনন্দ ঘোষের স্ত্রী মিতা ঘোষ বলেন, ‘বৃষ্টির পানি ছাদ থেকে পড়ায় আমার দেবর ও ভাসুরেরা এসে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।’

প্রতিবেশী বাচ্চু হাওলাদার জানান, ছাদের পানি পড়া নিয়ে বেশ কয়েকবার এলাকায় সালিশ বৈঠক হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনার পর গৌরাঙ্গ, কালা এবং যুগল ঘোষদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আনন্দ ঘোষের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho