1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে বালিয়াকান্দি ফিউচার ফোরামের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৯ Time View

মুকসুদপুরে বালিয়াকান্দি ফিউচার ফোরামের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

,মুকসুদপুর,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি ভিন্নধর্মী সামাজিক উদ্যোগের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাদিউজ্জামান মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বালিয়াকান্দি ফিউচার ফোরাম আয়োজন করে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন।

ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ আলী।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন
সহকারি প্রধান শিক্ষক ওয়াসিম হোড়,
ডা. প্রিতিস মন্ডল, সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের মোল্লা, অর্থ সম্পাদক রবিউল মোল্লাসহ অনেকে।

দিনভর চলা এই ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রত্যেক অংশগ্রহণকারী নিজের রক্তের গ্রুপ জানতে পেরে আনন্দিত হন এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে নতুন করে ধারণা লাভ করেন।

আয়োজক সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের মোল্লা জানান, রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য জরুরি। দুর্ঘটনা কিংবা হঠাৎ কোনো অসুস্থতার সময় দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করতে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সচেতনতা থেকেই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলে এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অংশগ্রহণকারীদের অনেকে বলেন, ভবিষ্যতে তারা নিয়মিত রক্তদানের মতো মানবিক কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত হয়েছেন।

এমন উদ্যোগ নিঃসন্দেহে সমাজে স্বাস্থ্যসচেতনতা বাড়াবে এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho