1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে ৩ ঘন্টা মহাসড়ক আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ Time View

গোপালগঞ্জে ৩ ঘন্টা মহাসড়ক আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। ৪ দফা দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর)  ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ কর্মসূচী পালিত হয়।
 
 
বেলা ১১টার দিকে চন্দ্রদীঘলিয়াস্থ গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউরে শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। এ সময় শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বিকেলে ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। 
 
 
৩ ঘন্টার এ অবরোধের কারনে রাস্তার উভয় পাশে আটকা পড়ে শতশত যানবাহন। বন্ধ হয়ে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাথে সড়ক যোগাযোগ। মহাসড়ক অবরোধ থাকায় রাস্তার উভয় পাশে আটকা পড়ে শত শহ যানবাহন। যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
 
 
শিক্ষার্থীদের দাবি গুলো হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপালিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho