1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

না’গঞ্জে শেষ হলো ধ্রুব সাহিত্য পরিষদ’র  দুই যুগপূর্তি’র পুরস্কার বিতরণী

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ Time View

না’গঞ্জে শেষ হলো ধ্রুব সাহিত্য পরিষদ’র
 দুই যুগপূর্তি’র পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক
ধ্রুব সাহিত্য পরিষদ’র দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক  হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ আলোচক ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল। ধ্রুব সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টুর তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম ষ্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান  ও বাংলাদেশ ষ্টিল রি- রোলিং মিলস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রাজু। মঞ্চ ও টিভি অভিনেতা মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহীদুল্লাহ,দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী স্বপন,ইউনিক হসপিটালের এমডি শরীফ মোঃ সাইফুল আলম,রোটারিয়ান এম তাজিমুল ইসলাম,বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক কন্ঠশিল্পী এস এ শামীম,অভিনেতা ও নাট্যকার ফজলুল হক পলাশ,বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক রবিউল মাশরাফী,ঢাকা কলেজের সাবেক সিনিয়র রোভার ম্যাট হাবিবুর রহমান,শ্রমিক নেতা বাবুল আহম্মেদ,শহীদুল ইসলাম রতন, সমাজ  সেবক ও সংগঠক মোহাম্মদ আল মামুন,মোক্তার হোসেন মামুন,শাহিন খান প্রমুখ। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho