1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজার জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ Time View

মৌলভীবাজার জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে ‘আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১শে সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান উপস্থাপনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের আমির মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, জামায়তের উলামা ইসলাম জেলা সভাপতি জামিলুর রহমান আনসারী, এনসিপির প্রধান সমন্নয়ক ফাহাদ আলম, পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, পুজা উদযাপন পরিষদের সভাপতি আসু রঞ্জন দাস সহ অন্যন্যরা। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডবের থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকগণবৃন্দ।

পুলিশ সুপার বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে অধীক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এআই দিয়ে তৈরী ভিডিও বা স্তির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কেই বিভ্রান্তি ছড়াতে পারে। এসব বিভ্রান্তি বা গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার আহ্বান করেন। নিরাপত্তার ব্যাপারে কখনও ছাড় দেওয়া হবে না। হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা যাতে নিরাপত্তার সহিত বাজে চিন্তা নিয়ে পূজা করতে না হয় সেব্যাপারে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবছর মৌলভীবাজার জেলায় ১০০৮ টি সার্বজনীন মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho