1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে মনোয়ারা-জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ Time View

গোপালগঞ্জে মনোয়ারা-জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে স্বনামধন্য মনোয়ারা-জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে (মাধ্যমিক পর্যায়ে)
আযান, সিরাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে মনোয়ারা- জালালউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক হাইস্কুল আযান, কেরাত ও সিরাত প্রতিযোগিতা-২০২৫।

উক্ত আয়োজনে সর্বমোট ১২টি হাইস্কুল থেকে ২৯৮ জন ছাত্র এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদের মধ্য থেকে নির্বাচিত ৮১ জন মূল পর্বে অংশ গ্রহণ করেছিলেন। মূল পর্বে
যথাক্রমে গ্রুপ ক ও খ থেকে মোট ১০ জনকে
বিচারকগণ ভালো ফলাফলের ভিত্তিতে বেছে নেন। মনোয়ারা- জালালউদ্দিন ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান শিকদার (কামাল) ও আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা হাইস্কুল নিয়ে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারাবাহিকতা ধরে রাখার বিশেষ অনুরোধ রাখেন।

জে.কে ইন্ডাস্ট্রিজ গ্রুপের ধারাবাহিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানটি সকলের মাঝে ধর্মীয় চেতনা ও আবেগ ফিরিয়ে আনে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করে মুগ্ধ করেন কাতারের ইমাম হাফেজ মাওলানা নিয়াজ মুহাম্মদ রিফাত। এরপর নাতে রাসূল পেশ করেন মাওলানা সাঈদুজ্জামান নূর (কলরব)
একে একে বয়ান পেশ করেন দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ, মুফতি মুরতাজা হাসান সাহেব, মাওলানা নাসির আহমাদ সাহেব, অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, সবশেষে কামরুজ্জামান শিকদার (কামাল)।

পরিশেষে মুফতি মুহিব্বুল হক্ব সাহেবের দোয়ার মাধ্যমে শেষ হয় মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের হাইস্কুল আযান প্রতিযোগিতা-২০২৫

সবকিছু ঠিকঠাক চলছিলো কিন্তু অনুষ্ঠানে আগত মেহমানদের একজন শাহ আলম কিরণকে অনুষ্ঠানস্থলে ভরা মজলিসে অতিথিদের সামনে থেকে নিয়ে যাওয়ায় অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
মসজিদ হচ্ছে নিরাপত্তার জায়গা অথচ সেই জায়গা থেকে রাজনীতি করার অপরাধে কাউকে গ্রেপ্তার করা খুবই মন্দ বার্তা। আমন্ত্রিত অতিথিবৃন্দরা এ বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho