1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ ঝর্ণা বেগম আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ও দুই সন্তানের জননী। ঘটনার দিন সকালে ঝর্ণা বেগম তার রুমের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। রুম থেকে ধোয়া বেরুতে দেখে বাড়ির লোকজন দরজা ভেঙে ঝর্ণা বেগমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, গৃহবধূ ঝর্ণা বেগমের আত্মহত্যায় তার বাড়ি ও স্বামীর বাড়ির কারো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত করা হবে না। এই আত্মহত্যার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho