1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ Time View

বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

কে এম সাইফুর রহমান, 
নিজস্ব গোপালগঞ্জঃ   

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এবার পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের ওপর জোর দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, টুরিস্ট পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান, উপপরিদর্শক মোঃ মোকাররম হোসেন, প্রসনজিৎ রায়, মাসুদ রানা সহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho