1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান 

  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ Time View

কোটালীপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৫- ২০২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে দেশীয় প্রজাতির প্রায় দুই টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পোনা মাছ অবমুক্ত করেন। 

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান ঘাঘর বাজারে অবস্থিত জনসাধারণের জন্য গণ ওয়াশব্লকের শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho