1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

নওগাঁর নিয়ামতপুরে দুর্গা মন্দিরে গান বাজানো কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের দুইপক্ষের সংঘর্ষে আহত ৫

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ Time View

নওগাঁর নিয়ামতপুরে দুর্গা মন্দিরে গান বাজানো কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের দুইপক্ষের সংঘর্ষে আহত ৫

আনোয়ার হোসেন লিটন
ক্রাইম রিপোর্টারঃ(নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর বারোয়ারি দুর্গা মন্দিরে গান বাজানোকে কেন্দ্র করে সনাতন সম্প্রদায়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তরা নামে এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করা হয়েছে। বাকিরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটে গতকাল (সোমবার) রাত আনুমানিক ১১টার দিকে, স্থানীয় এমপি পদপ্রার্থীর মণ্ডপ পরিদর্শনের আগ মুহূর্তে মন্ডপে গান বন্ধ করা নিয়ে সেই মন্ডপ কমিটিরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।আহতরা হলেন—১. সুপ্রজিৎ (২৮)২. স্বপন হালদার (৫৫)৩. অর্জুন (৩৫)এছাড়াও অন্তরা ও আরও একজনের নাম জানা গেছে)এ ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় দুই যুবকের নাম উঠে এসেছে। তারা হলেন—
১.অমৃত (২৫)২.কনক (৩০)দু’জনেই একই গ্রামের বাসিন্দা ও দিজেন হালদারের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মণ্ডপে গান বাজানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।এ ঘটনায় মন্ডপে প্রতিমার কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
৩০সেপ্টেম্বর ২০২৫#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho