1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরের খাল পরিষ্কারের ঘোষণা জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ

কোটালীপাড়ায় খালে ভেসে উঠলো যুবকের লাশ

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ Time View

কোটালীপাড়ায় খালে ভেসে উঠলো যুবকের লাশ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার তেতুলবাড়ি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসময় লাশের পাশে খালের ভিতর থেকে একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি খালে লাশটি ভেসে থাকতে দেখে ভাঙ্গারহাট নৌ-পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায় স্থানীরা। লাশটি তাৎক্ষনিক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ। লাশের পাশে থাকা এফ জেট (ঢাকা মেট্রো -ল ৬৪-২১৭৪) মটর সাইকেলটি জব্দ করে ভাঙ্গারহাট ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহত মানিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলীনী বিশ্বাসের ছেলে।

নিহতের দুলাভাই কদমবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, মানিক ঢাকায় উবার চালক। দূর্গাপূজায় বাড়িতে এসে নিজের মটর সাইকেল নিয়ে বুধবার (১ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালা বাড়িতে ঘুরতে যায়। রাতেই খালাবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। এদিকে বাড়িতে না আসায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা খোঁজাখুঁজি করি। বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি। ধারণা করছি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইসহ খালে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এস আই সিরাজুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা খালে একটি মটর সাইকেল পড়ে থাকতে দেখে। বিকাল ৩ টার দিকে মটর সাইকেলের পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে আমাদের জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কোটালীপাড়া থানায় পাঠাই ও লাশের পাশে থাকা মটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মানিক বিশ্বাস মটরসাইকেলসহ খালে পড়ে যেতে পারে।

এ ব্যপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho