1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৬২ Time View

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে ” শিক্ষকতাকে একটি সহযোগি পেশা হিসেবে পুনর্গঠন ” – এ প্রতিপাদ্যে রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ, গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, একজন দক্ষ শিক্ষক সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন, সেই সাথে শিক্ষকদের যথাযথ মূল্যায়ণ করাও প্রয়োজন।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho