1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জে জিআর ও সিআর পরোয়ানায় চার আসামি গ্রেফতার গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমারের দায়িত্ব গ্রহণ: শ্রদ্ধা আর ভালবাসার বিদায় নিলেন সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। -বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ, জেলা কার্যালয়ের তালা খুলে ফেললো বিক্ষুব্ধ নেতা কর্মীরা: ডিসি ও এসপিকে বদলি গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩, বাসে আগুন মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর’-এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংবাদিক সংগঠনগুলোকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আহত- শতাধিক গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

‎ভোটকেন্দ্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফরিদগঞ্জের লাউতলীবাসীর

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২২৩ Time View

‎ভোটকেন্দ্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফরিদগঞ্জের লাউতলীবাসীর

(চাঁদপুর ‎জেলা)প্রতিনিধি:
চাঁদপুরের ‎ফরিদগঞ্জে গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৫০নং লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।রোববার (৫ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় রাজনীতিবিদ ও সাবেক বিজিবি সদস্য মোহাম্মদ শাহজাহান বেপারী, খোরশেদ আলম মুহুরী, ব্যাংকার মো. আশিকুর রহমান, ছাত্রদল নেতা হৃদয় দেওয়ান, সাবেক বিজিবি সদস্য হুমায়ুন কবির, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক রিয়াদ আখন্দ, উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য রিয়াদ হোসেন, ব্যবসায়ী শরিফ হোসেন ও প্রবাসী মাহবুব আলম পলাশ।
‎
‎বক্তারা বলেন, উপজেলার আদর্শ গ্রাম খ্যাত একমাত্র গ্রাম লাউতলী। এই গ্রামে অনেক গুণী লোকের বাস। যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিষ্ঠিত। এই গ্রামের অধিবাসীরা রাজনৈতিক সচেতন। তাই এখানে কোনো প্রকার হিংসা ও হানাহানির ঘটনা নেই। রাজনৈতিক দলগুলোও নিজেদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে। গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাউতলী ডা. রশীদ আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজটি জাতীয় নির্বাচনে ব্যবহার হয়ে আসছে। সে কারণেই গত তিন দশক ধরে এই কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ওয়ার্ডের এই অংশে ভোটার সংখ্যা ২ হাজার ৮ শতাধিক। অন্যদিকে কুচক্রী মহল যেখানে ভোট কেন্দ্র স্থানান্তর করতে চাচ্ছে, সেখানে ২৮৪জন ভোটার।তাই তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে হতে দেয়া যাবে না। আমরা তাই আজ এই ভোট কেন্দ্র স্থানান্তর চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছে। আমাদের দাবি একটাই, জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র এখানেই থাকতে হবে। প্রয়োজনে নিরাপত্তা ও বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে স্থানীয় নির্বাচনও এখানে করার দাবি জানাচ্ছি। তারা বলেন, যারা এই চক্রান্তের সাথে জড়িত তারা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা কখনোই মাদক ব্যবসায়ীদের কাছে মাথা নত করবো না। আপানারা জানেন এই ওয়ার্ডের জনপ্রতিনিধির নামেও বেশ ক’টি মাদক মামলা রয়েছে। মূলত তার নেতৃত্বেই এই ভোট কেন্দ্র স্থানান্তর চেষ্টা চলছে। আমরা তা হতে দিতে পারি না। এর ব্যত্যয় ঘটলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
‎
‎মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করেন।
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho