1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫৭ Time View

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের পক্ষে চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা

খান মাহমুদ রাজু ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের নিয়ে
সেলিমুজ্জামান সেলিমের পক্ষে
এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে মুকসুদপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া এবং সঞ্চালনা করেন পশারগাতী ইউপির প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থী সালমিন মিয়া।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, খান্দারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম মুন্সী, কাশালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অশোক মৃধা, বাঁশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সোহেল, বহুগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ডা. রঞ্জিত বিশ্বাস , সাবেক পৌর কাউন্সিলর নেয়ামত আলী খান, শরিফুল ইসলাম আমির, কাশালিয়া ইউপির সমাজসেবী বাবুল শিকদার, মোচনা ইউপির সমাজসেবী শওকত শিকদারসহ আরও অনেকে।

সভায় বক্তারা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho