1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৫১ Time View

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

`বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমরা অঙ্গীকারবদ্ধ‘ — এই স্লোগানকে সামনে রেখে গোপালগেঞ্জের কোটালীপাড়ায় ‘কোটালীপাড়া সাংবাদিক ফোরাম’ -এর আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার মনিরুজ্জামান শেখ জুয়েলকে আহ্বায়ক ও দৈনিক ভোরের আলো পত্রিকার কালাম তালুকদারকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও আহ্বায়ক কমিটিতে হৃদয় হাওলাদার, মায়াজ হাওলাদার ও সৈকত ফরাজী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভায় আগামী ৩ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার সিন্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে কোটালীপাড়ায় কর্মরত কিছু সাংবাদিকদের নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হলো। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিত করতে সংগঠনটি সদা তৎপর থাকবে। সকল সাংবাদিকের উচিত ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব ভূমিকা বজায় রাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho