1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ Time View

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যেদিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান আজ রোববার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে টাইফয়েড জ্বর প্রতিষেধক টিকা প্রদান করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্ধারিত টিকা প্রদান কেন্দ্র থেকে বিনামূল্যে প্রায় সাড়ে তিন লক্ষ শিশু, কিশোর-কিশোরীদেকে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ জ্যোৎস্না খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, এস এস আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ পস্থিত ছিলেন।

উল্লেখ্য, টিকা প্রদানের এ কার্যক্রম সফল করার লক্ষ্যে গত ৮ অক্টোবর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ৯ অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মী সহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho