1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে বিএনপির ৩১ দফা প্রচারনা লিফলেট বিতরণ

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৪১ Time View

মুকসুদপুরে বিএনপির ৩১ দফা প্রচারনা লিফলেট বিতরণ

মোঃমুঈনুল ইসলাম (শুভ)ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব’ বাস্তবায়নের দাবিতে জনমত সৃষ্টির লক্ষে মুকসুদপুরে পৌর ছাত্র দলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) মুকসুদপুর পৌর ছাত্রদলের উদ্যোগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রভাকরদী গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় এবং তার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণ
কর্মসূচিতে পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী নেতৃত্ব দেন, এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।

পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা প্রস্তাব জনগণের মাঝে তুলে ধরার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করা হবে। সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho