1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০৬ Time View

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কের গোবরা এলাকা ও রবিবার (১২ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ ফুকরা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ নিশ্চিত করেছেন।
নিহত কৃষক নান্নু মোল্লা শহরের বেদগ্রাম এলাকার সোনামিয়া মোল্লার ছেলে ও অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে গোবরা এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় কৃষক নান্নু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় অজ্ঞাত বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho