1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৬ Time View

গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ ।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মো: মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: বিল্লাল হোসেন, গোপালগঞ্জের গাজী বেকারীর মালিক হিজবুল গাজী, শরীয়তপুর বেকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আলী আশরাফ প্রমুখ।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ বিএসটিআইয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের পরিদর্শক
(মেট্রোলজি) খাজা শাহ জালাল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, মান দিবসে শেয়ার্ড ভিশনের কথা বলা হচ্ছে। আপনারা পণ্যের গুনগত মান এবং ওজন সঠিক রাখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho