1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিস গরীব, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদেরকে বিনা মূল্যে সেবা দিচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ Time View

গোপালগঞ্জ লিগ্যাল এইড অফিস গরীব, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদেরকে বিনা মূল্যে সেবা দিচ্ছে

কাজী ফারদীন রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস গরীব, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদেরকে বিনা মূল্যে সেবা দিয়ে যাচ্ছে।

তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস-এর উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টা থেকে গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরে মেডিয়েশন বিষয়ক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রচারণামূলক সভাটি গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস- এর তত্তাবধায়নে গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোহাম্মদ সফিকুল ইসলাম। মেডিয়েশন বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত প্রচারণামূলক সভার আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে ও স্বল্প সময়ে তিন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। যথা-গরীব, অসহায় ও আর্থিক ভাবে অস্বচ্ছল মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান করে যাচ্ছে। সারা বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জের মানুষও লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনা মূল্যে আইনগত সহায়তা গ্রহণ করে তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারছে। যে কোন ব্যক্তি জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে কোন আইনি পরামর্শ গ্রহণ করতে পারছে। লিগ্যাল এইড অফিস প্রদত্ত ৩য় সেবাটি নিয়ে বর্তমান সময়ে বেশ আলোচনা হচ্ছে। সেটি হলো মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)। আদালতের মামলা জট কমানোর অন্যতম উপায় হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। এই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মেডিয়েশনের ফলে একজন মানুষ খুব অল্প সময়ে তার বিরোধের কাঙ্খিত সমাধান পেতে পারে। মেডিয়েশনের ফলে উভয় পক্ষই শান্তিপূর্ণ পরিবেশে তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরতে পারে এবং আলোচনা প্রেক্ষিতে তাদের সমস্যা সমাধান করতে পারে। মেডিয়েশনের বিভিন্ন উপকারী দিক তুলে ধরে জেলা লিগ্যাল এইড অফিসার প্রশিক্ষণার্থীদের মেডিয়েশন বিষয়ে উদ্বুদ্ধ করেন এবং বিষয়টি প্রচারের জন্য অনুরোধ জানান। গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার বলেন,
গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইডে-এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক স্যারের দিক নির্দেশনায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মেডিয়েশনের মাধ্যমে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা নগদ আদায় পূর্বক পক্ষদেরকে হস্তান্তর করা হয়েছে। যার ফলে পক্ষরা স্বল্প সময়ে তাদের প্রতিকার নিয়ে খুবই সন্তুষ্ট হয়েছেন। প্রশিক্ষণার্থীরা লিগ্যাল এইড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জানতে চাইলে জেলা লিগ্যাল এইড অফিসার তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা মহিলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী
কে এম সাইফুর রহমান, কাজী ফারদীন রহমান, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুক্তা চৌধুরী ও জারীকারক বিশ্বজিৎ মন্ডল সহ জেলা মহিলা বিষয়ক অফিসের প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরে প্রচারণামূলক সভায় অংশ নেওয়া প্রত্যেককে জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে প্যাকেট খাবার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho