1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ফরিদগঞ্জ পৌরসভায় প্রশাসক সেটু কুমার বড়ুয়ার দায়িত্ব গ্রহণ

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২৮ Time View

ফরিদগঞ্জ পৌরসভায় প্রশাসক সেটু কুমার বড়ুয়ার দায়িত্ব গ্রহণ

‎মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ:
‎চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় প্রশাসক পদে দায়িত্বভার গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে পৌরসভা কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কাছ থেকে নবনিযুক্ত প্রশাসক সেটু কুমার বড়ুয়া দায়িত্বভার গ্রহণ করেন।

‎দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে দুই প্রশাসক একে অপরের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী প্রশাসক সুলতানা রাজিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবায় সহযোগিতার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান।

‎নবনিযুক্ত প্রশাসক সেটু কুমার বড়ুয়া দায়িত্ব গ্রহণের পর বলেন,ফরিদগঞ্জ পৌরবাসীর সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করছি।



‎এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho