1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

কোটালীপাড়ায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ Time View

কোটালীপাড়ায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তিনি কোটালীপাড়ায় পৌঁছে প্রথমে কোটালীপাড়া থানা পরিদর্শন করেন। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ।

পরে তিনি কোটালীপাড়ার ঘাঘর বাজারের বন্দর মসজিদ, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ, কোটালীপাড়া ইউনিয়ন ইন্সটিটিউটশন ও মদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফাতেমাতুজ জোহরা কওমি মহিলা মাদ্রাসা ডহরপাড়া পরিদর্শন করেন।

এছাড়াও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সূর্যমুখী, সরিষা, খেসারি ও মুসুর ডালের বীজ বিতরণ করেন।

এরপর তিনি উপজেলা পরিষদের লাল শাপলা হলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক, এস কে এম এইচ উচ্চ বিদ্যালয় শিমুলবাড়ী কোটালীপাড়া ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর জেলা পর্যায়ে ছাত্রী (ফুটবল) চ্যাম্পিয়নদের মাঝে স্কুলব্যাগ বিতরণসহ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের জন্য ফুটবল ও নেটসহ ভলিবল বিতরণ করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক ও সহকারী কমিশনার (ভূমি) কোটালীপাড়া মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান
সহ অন্যান্য কর্মকর্তাও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho