1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণমিছিল

  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৯২ Time View

মুকসুদপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গণমিছিল

মুকসুদপুর( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের বহুগ্রাম ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে
বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মুকসুদপুরের বহুগ্রাম ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন বাজারে অনুষ্ঠিত গণমিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে এই গণমিছিলের আয়োজন করা হয়।

গণ মিছিল শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান,
ইউনিয়ন বিএনপি নেতা বিরু মৃধা, টিক্কা শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ।
বহুগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায়
অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করে মন্টু,
উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, সাহিদুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho