1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান সেলিম মঈনুল ইসলাম শুভ ঃ

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩১২ Time View

স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে :
সেলিমুজ্জামান সেলিম
মঈনুল ইসলাম শুভ ঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে, একটি দল ভীত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে এবং দেশের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র করছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্দ্যেগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। অতএব, তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইনামুল হক, যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানী’র সদস্য মোঃ আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho