1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা দেওয়া হবে – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ Time View

শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা দেওয়া হবে
– বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

মঈনুল ইসলাম শুভ ঃ

জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সেলিমুজ্জামান সেলিম।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের সাথে মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সৈয়দ জাহিদুল হুদা, একাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান ফকির, শিউলি আক্তারসহ অনেকে।

সেলিমুজ্জামান সেলিম বলেন,“বিএনপি বিশ্বাস করে- রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের যে উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। আগামী দিনের বাংলাদেশে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল ফকির, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্র বিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি ওলিয়ার রহমান মুন্সী, রুস্তম মোল্যা, যুগ্ম সম্পাদক লিটু শিকদার ও মতিউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আছাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মুন্সী,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, শিপন মোল্যা, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরদার, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা প্রমুখ।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho