1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০৭ Time View

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে শুক্রবার (১৭ই অক্টোবর) সাতপাড়, আদর্শলিপি বেদে পল্লীতে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ শরীফুননেছা।
ভিডিও কলে যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আদর্শলিপি বেদেপল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি দিলশাদুল হক শিমুল। এছাড়াও বেদে পল্লীর বেদে সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন।

বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা ও পরবর্তী করণীয় সম্পর্কে বিষদ আলোচনা করেন। এছাড়া, চলমান টাইফয়েড টিকার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বেদে সমাজ দেশের আর দশটা সমাজ থেকে পিছিয়ে রয়েছে। তাদের ভিতরে সচেতনতা কম। এ জন্য বেদে পল্লীর বাচ্চারা বিভিন্ন টিকা থেকে বঞ্চিত হয়। এখন থেকে তারা যেন যথাসময়ে সব ধরণের টিকা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বক্তারা বাল্য বিবাহ, যৌতুক, মাদক ইত্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho