1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

৩১ দফা বাস্তবায়নের লক্ষে মুকসুদপুরে বিএনপির গণমিছিল খান মাহমুদ রাজু ঃ

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৩৫ Time View

৩১ দফা বাস্তবায়নের লক্ষে মুকসুদপুরে বিএনপির গণমিছিল
খান মাহমুদ রাজু ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে
বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে এই গণমিছিলের আয়োজন করা হয়।

বোয়ালিয়া বাজারে অনুষ্ঠিত গণমিছিলে
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাকুল মৃধা, সাধারণ সম্পাদক মোঃ বাসু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ফারুক মিনা, সাধারণ সম্পাদক আমির হোসেন ঝন্টু, সহ-সভাপতি যুবায়ের মোল্লা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রইচ মিয়া ও সাইফুল শেখ, রিপন মিয়া, মফিজসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিলটি ভাবড়াশুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।

গণ মিছিল শেষে ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাকুল মৃধা বলেন, মুকসুদপুর উপজেলা ব্যাপী আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, মুকসুদপুর, কাশিয়ানী, গরীব দুঃখী মেহনতী মানুষের আশার আলো, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho