1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৯০ Time View

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ

সাকিবুর রহমান দ্বিপু ঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন মাঠে। তাদের হাতে লিফলেট, মুখে পরিবর্তনের আহ্বান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব’ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে মুকসুদপুর সদর টেংরাখোলা বাজারে এ কর্মসূচির আয়োজন করে মুকসুদপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদল। পুরো উদ্যোগটি বাস্তবায়িত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনাল মাতুব্বর, মোঃ ফয়সাল জুবায়ের, মোঃ জাহিদুল সরদার, সাইদুল কাজী, পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক, অন্তর বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ সরদার, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু, সহ-সম্পাদক তুহিন ইসলাম তানভির, মোঃ তামিম, সাকিবুর রহমান শান্ত, সোহান, বাটিকামারি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুল কাজী, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হানিফ সরদার, সাধারণ সম্পাদক মোঃ সুমন, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: তন্ময়, মোচনা ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোঃ হামিদসহ আরো অনেকে।

ছাত্রদলের এই লিফলেট বিতরণ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি যেন মানুষের মনে আলোর শিখা জ্বালানোর এক মানবিক প্রয়াস।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho