1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে ইমাম-খতিব ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৪ Time View

ফরিদগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে ইমাম-খতিব ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
‎
‎মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ
‎চাঁদপুরের ফরিদগঞ্জে উগ্রবাদী সম্প্রদায় সংগঠন ইসকন কর্তৃক সারাদেশে মুসলিম নারীদের অবৈধ প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং গাজীপুরে এক ইমামকে অপহরণের ঘটনার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাদ জুমা ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও তৌহিদী জনতা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, “ইসকন নামক সংগঠনটি বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত হানছে। মুসলিম নারীদের বিপথগামী করা এবং ধর্মীয় নেতাদের ওপর হামলা চালিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”
‎
‎বক্তারা আরও বলেন, ইসকনকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় তৌহিদী জনতা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকার অনুরোধ জানান।
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho