1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় জমি সংক্রান্তে বিরোধের জেরে হাসপাতালে ভর্তি রোগীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গোপালগঞ্জে সদর উপজেলার ১৭ নং কাঠি ইউনিয়নে ডা. কে এম বাবরকে সংবর্ধনা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা

স্বাধীনতাবিরোধী অপশক্তি’রা নির্বাচন পেছানোর চেষ্টা করছে -বিএনপি নেতা সেলিমুজ্জামান

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ Time View

স্বাধীনতাবিরোধী অপশক্তি’রা
নির্বাচন পেছানোর চেষ্টা করছে
-বিএনপি নেতা সেলিমুজ্জামান

মুকসুদপুর( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে, জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায়, সে জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি’রা এবং ২৪-এর পরাজিত শত্রু’রা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন যুবদলের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি একটি দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন যেন সঠিক সময় না হয়, তারা সেই চেষ্টা করছে এবং যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না বলেও মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।

বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টানেন সেলিমুজ্জামান সেলিম বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্যে। সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেওয়া, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা- সবই তো বিএনপির করা।

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্যসচিব মো. মিলন খান, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, মোঃ শাহিন ফকির, মোঃ কামাল হোসেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানীর সদস্য মো. আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho