1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

ফরিদগঞ্জে বিএনপি নেতা এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে দেখতে চাই: ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ Time View

ফরিদগঞ্জে বিএনপি নেতা এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে দেখতে চাই: ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা

‎মোঃ নাঈম হোসেন পলোয়ানঃ
‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব এম এ হান্নানকে দেখতে চেয়ে ফরিদগঞ্জে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকাল তিনটায় ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কড়ৈতলী চৌরাস্তা থেকে শুরু হয়ে আনন্দবাজার পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে আনন্দবাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল।
‎সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদ মিয়াজী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোক্তার আহম্মেদ খন্দকার।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য লোকমান হোসেন দর্জি, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সায়েদ খান, সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন পিন্টু, সহ-সভাপতি মোঃ হারুন ঢালী, ফরিদগঞ্জ উপজেলা মহিলা দলের সদস্য সচিব আমেনা বেগম, এবং ইউনিয়ন বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি’র নেতারা।

‎শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল অংশ নেয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
‎নেতৃবৃন্দ বলেন, ফরিদগঞ্জবাসীর প্রিয় নেতা আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে দেখতে চান তারা, এবং তার নেতৃত্বেই ফরিদগঞ্জে বিএনপি আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho