1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

মোঃ নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জঃ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম এর পিতা মরহুম ফখরুল ইসলাম কাজী ১লা নভেম্বর শনিবার ভোর ৬ টায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৫টি পুত্র সন্তান, ও ৩ টি কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন পাটোয়ার, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন চৌধুরী, মরহুম ফখরুল ইসলাম কাজির সুযোগ্য পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, মুজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যাক্তিবর্গ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, মহান আল্লাহ মরহুমকে জান্নাত নসিব করুক।’ শনিবার বাদ মাগরিব ফরিদগঞ্জ ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho